শ্রীমঙ্গল প্রতিনিধি :
সিলেটগামী আন্তননগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় এ ঘটনাটি ঘটে।
আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে ছেড়ে এসে সকাল পৌনে ১১টায় শ্রীমঙ্গল পৌছে। শ্রীমঙ্গল স্টেশনে আসার পর দেখা যায় ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থাকায় আর চলাচল করতে পারছে না।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারাবত ট্রেনের ইঞ্জিনের বাফা হুক ভেঙ্গে গেছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে ত্রটিযুক্ত পারবাত ট্রেনের ইঞ্জিন টেনে কুলাউড়া জংশন স্টেশনে নিয়ে মেরামত করে আবারও শ্রীমঙ্গলে এনে পারাবত ট্রেনটি টেনে সিলেট নিয়ে যাওয়া হবে।