• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় শোক দিবসে বালুচর আইডিয়াল স্কুল এন্ড কলেজের “চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা”

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৮

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বালুচর আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ১৫ আগস্ট বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জীবনী নিয়ে “চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান স্যারের সার্বিক পরিচালনায় ও ইনচার্জ আব্দুল গনির তত্ত্বাবদানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক রাফিয়া বেগম, সহকারী শিক্ষক আল আমিন, প্রনব দাস, সহকারী শিক্ষিকা অর্চনা দে, লায়লা বেগম, সামিয়া আক্তার, ফেরদৌসি আক্তার, বিনতী দাস, শিউলী আক্তার, চ্যামেলি আক্তার, শ্রাবনী দাস, অফিস সহকারি দেলোয়ার হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসফিয়া মাসাবিহ মাহা, আজরাফ রহমান রোহান, রিফাত ও প্রভাতি, প্রাইমারী শাখা কে ২ গ্র“প ও হাই স্কুল শাখাকে ২ গ্র“পে ভাগ করে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠান সম্পাদন করা হয়। বিজয়ীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষামুলক উপকরণ বিতরণ করেন অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শোক কে শক্তিতে রুপান্তরিত করে সামনে এগিয়ে যেতে হবে। আর তা করতে হবে তোমাদের মতো কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাত ধরে। বিজ্ঞপ্তি