বি৭১নি ডেস্ক :
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের লংঙরপুল ব্রিজের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
লংঙরপুল ব্রিজের পাশে রবিবার সকালে মৃতদেহটি দেখতে পেয়ে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আলমাছ মিয়া স্থানীয়দের অবহিত করলে পরে স্থানীয়রা মৌলভীবাজার মডেল থানার পুলিশকে খবরটি জানালে পুুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোহেল আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।