• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানীনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যুবক খুন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ইউনুছ আলী (২২) নামের এক যুবক খুন হয়েছেন। বুধবার রাতে উপজেলার দক্ষিণ তাজপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে তিনি খুনের শিকার হন। নিহত যুবক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত রিয়াছদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম আল মামুন বলেন, ‘মায়ের দোয়া সিট সেন্টার’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইউনুছ মিয়া বুধবার তার ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে দোকান কর্মচারী দোকানের ভিতরে তার মৃত দেহ পড়ে থাকতে দেখেন। লাশটি খাটের ওপরে কম্বল দিয়ে মোড়ানো ছিল এবং মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে রাতের কোনো এক সময় তিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় থানায় নিহতের ভাই মোজাম্মেল হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।