• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বৈঠক শেষে যে কর্মসূচি দিলো ঐক্যফ্রন্ট

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতাদের বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।
আজ বৃস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে কালোব্যাজ ধারণ এবং ২৪ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
প্রধানমন্ত্রীর চা-চক্রে জাতীয় ঐক্যফ্রন্ট যাবে কি না-এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘ভোট ডাকাতির পর আয়োজিত চা চক্রে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, রেজা কিবরিয়া প্রমুখ।
এর আগে বুধবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের জাতীয় ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে। আমাদের ফ্রন্ট হলো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য আছে। আমি তা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। রাস্তায় আমরা হাঁটি। দেখুন জিজ্ঞাসা করুন, এই দেশের মালিক জনগণ কিনা। কেউ একজন কি বলবে, না।’