• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে সিসি ক্যামেরা স্থাপনে ৪ প্রবাসীর ১ লাখ টাকা অনুদান প্রদান

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ থেকে চুরি-ছিনতাইসহ বিভিন্ন প্রকারের অপরাধ দূর করে নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষে উপজেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহন করে থানা পুলিশ। এতে সাঁড়া দিয়ে প্রবাসীরাসহ বিশ্বনাথের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ সহযোগিতার হাত প্রসারিত করেন।
এরই ধারাবাহিকতায় সিসি ক্যামেরা স্থাপন কাজে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (বৈদ্যকাপন), যুক্তরাজ্য প্রবাসী মাফিজ খান (ইমিদপুর), গুলজার খান (রাজনগর) ও কবির মিয়া (চান্দশিরকাপন)।
বুধবার সন্ধ্যায় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম এর কাছে অনুদানের ১ লাখ টাকা হস্তান্তর করেন প্রবাসীদের পক্ষে মিছবাহ উদ্দিন।
বিশ্বনাথ থানা প্রশাসন কর্তৃক বিশ্বনাথ বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহন ও তা বাস্তবায়ন করায় থানার ওসিকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এধরণের কাজে সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুদানের টাকা হস্তান্তরের সময় উপস্থিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী সদস্য ফারুক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মনির উদ্দিন বশির, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন প্রমুখ।