• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট আখালিয়ায় গ্যাস লাইনে আগুন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর আখালিয়া বিজিবি স্কুলের সামনে নয়াবাজার রোডে নোয়াপাড়া এলাকার মেইন রাস্তায় গ্যাস লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ৪টার দিকে হঠাৎ করে ওই গ্যাস লাইনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের ঘটনায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতিকে দায়ী করেছেন।
স্থানীয় এলাকার বাসিন্দা সবুজ আহমদ গ্যাস লাইনে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবগত করে বলেন, হঠাৎ করে ওই গ্যাস লাইনে আগুন ধরে যায়। সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তিনি সিলেট গ্যাস অফিসে গাফলতির অভিযোগ করেন।