• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ‘বোতল বাহিনীর’ দখলে ২টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুর উপজেলার একমাত্র ঐহিত্যবাহী সরকারী বিদ্যাপিট জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় এবং লামনীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে এই দুটি প্রতিষ্ঠানের অবস্থান।
নিরাপত্তা কর্মী নাইটগার্ড থাকা সত্ত্বেও দুটি বিদ্যালয়ের ভিতরে প্রতিরাত বসে মাদকসেবীদের আস্তানা। বিভিন্ন সময় মাদক সেবীরা মাদক সেবন করে জানালার ফাঁক ফোঁকড় দিয়ে তারা বোতল ক্লাস রুমে ফেলে যায়। এছাড়া বোতল বাহিনীর হই হুল্লায় পার্শ্ববতী বাসাবাড়ীর জনসাধারণসহ শিক্ষার্থীদের পড়া লেখায় ব্যঘাত সৃষ্টি হচ্ছে। বিদ্যালয় নিয়োজিত নিরাপত্তাকর্মীরা বাঁধা দিলে তাদেরকে নানা ভাবে নাজেহাল হতে হয়। নিজেদের নিরাপত্তা ও জীবনের ঝুঁকিতে অনেক সময় তাদের অত্যাচার মেনে নিতে বাধ্যহন।
সচেতন মহলের অনুরোধে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধে হস্পতিবার সকাল ১১টায় পরিস্থিতি পরিদর্শনে যান বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকসহ জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, জৈন্তাপুর মডেল থানার এস আই আজিজুর রহমান, জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সমাজসেবী আব্দুল মতিন শাহিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হুমায়ুন কবির খান, সমাজসেবী সিরাজুল ইসলাম, সুমন আহমদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সবুজ।
পরিদর্শনে গিয়ে দেখা যায়, উভয় বিদ্যালয়ের পিছনের দিকে বিদ্যালয়ের দেওয়াল এবং ভবনের দেওয়ালের মধ্যে ভাগে প্রায় কয়েক শতাধিক বিভিন্ন ব্যান্ডের মাদকের খালি বোতল পড়ে আছে। পরিদর্শনকারীরা বিদ্যালয় প্রধানদের জানান, বিদ্যালয়ের সুন্দর পরিবেশ ধরে রাখতে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার সমাজসেবীদের সমন্বয়ে বৈঠকে মাধ্যমে বিষয়টি সমাধানের ব্যবস্থা গ্রহন করতে হবে।
উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এস.আই আজিজুর রহমান বলেন, আমাদের টহল টিম নিয়মিত অভিযান করে আটক করলে বিভিন্ন মহল তাদের ছাড়িয়ে নিতে জোর তদবির শুরু করে। যার ফলে প্রতিষ্ঠান দুটিতে নিরাপদ আস্তানা করে ফেলেছে তথা কতিত বোতল বাহিনী। বিষয়টি আমি উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো এবং নিয়মিত অভিযানের অনুরোধ করবো।