• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষামন্ত্রীর সাথে সিকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

সিকৃবি প্রতিনিধি :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে ফুলের তোড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সিকৃবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ড. মাহফুজুর রহমান ও শিক্ষক সমিতিরর সাধারণ সম্পাদক প্রফেসর ড. সহিদুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ রক্ষা, শিক্ষার মান উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা।