• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাবি কর্মচারী সমিতির সভাপতি রউফ, সম্পাদক জাহাঙ্গীর

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সংগঠন শাবি কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি মো. আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মোঃ তাজিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার রাজীব সী ও মো. রবিউল ইসলাম।
নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মো. আব্দুর রউফ (৬১ ভোট), সহ-সভাপতি পদে মো. আব্দুল মজিদ (৮০ ভোট) সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম (৬৩ ভোট), সহ-সাধারণ সম্পাদক মো. নফিস মিয়া (৫১ ভোট) কোষাধ্যক্ষ পদে মো. সাদিকুর রহমান (৬৯ ভোট), দপ্তর সম্পাদক পদে মো. আজাদ মিয়া (৭২ ভোট) নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম আহমেদ সুমন, ক্রীড়া সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, শিক্ষা, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোখলেছুর রহমান, সমাজ সেবা সম্পাদক পদে মো. আব্দুর রহিম, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. আবু ইউসুফ, নির্বাহী সদস্য পদে মো হুমায়ন কবীর ও মো জায়েদ আহমেদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।