• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইমজার নবনির্বাচিত কমিটিকে টিসিজেএ এর শুভেচ্ছা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

সিলেট :
সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) বেলা দেড়টায় ইমজা কার্যালয়ে ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সহ-সভাপতি শামসুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, কোষাধক্ষ মারুফ আহমেদ’র হাতে ফুল দিয়ে টিসিজেএ’র সদস্যরা শুভেচ্ছা জানান।
এসময় টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি দিগেন সিংহ, সাধারণ সম্পাদক ইকবাল মুন্সী, সদস্য নিরাদন্দ পাল, সাবেক সদস্য সচিব শফি আহমেদ, নৌসাদ চৌধুরী, শাকিল আহমেদ সোহাগ, এ এম রুবেল প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার (২৭ জানুয়ারী রাতে নগরীর একটি হোটেলে এই সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিলে সভাপতি পদে দেশটিভির বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম শামীম (বাংলাভিশন), সহ-সভাপতি লিটন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শ্যামনন্দ দাশ (এসএটিভি), কোষাধ্যক্ষ মারুফ আহমদ (এনটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল রাসেল (যমুনা টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এম আর টুনু তালুকদার (মাইটিভি), দপ্তর ও পাঠাগার সম্পাদক সুবর্ণা হামিদ (চ্যানেল আই), কার্যনির্বাহী সদস্য- আজিজ আহমদ সেলিম (বিটিভি), নৌসাদ আহমদ (সময় টিভি) ও হাসান শিকদার সেলিম (ডিবিসি নিউজ)।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক জামিল, এসসিএস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমদ ও ইমজা’র সাবেক সভাপতি সংগ্রাম সিংহ।