• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাফলংয়ে কোয়ারিতে পে-লোডার চাপায় শ্রমিকের মৃত্যু

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট গোয়াইনঘাট উপজেলার পাহারকন্যা জাফলং এর পাথর কোয়ারীতে মাটি কাটতে গিয়ে পে-লোডার চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শহিদ মন্ডল (৩০) রাজবাড়ী জেলার মালেক মন্ডলের পুত্র।
বুধবার রাত ১১টার দিকে পাথর কোয়ারীর জুমপার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে- রাতের আাঁধারে অবৈধভাবে পে-লোডার দিয়ে মাটি কাটার সময় নীচে পড়ে গুরুতর আহত হন শহিদ মন্ডল। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। পরে গোয়াইনঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার পরির্দশক তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।