• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট নগরীতে বৈধ লাইসেন্সধারী চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০১৯

সিলেট :
পুলিম সেবা সপ্তাহ উপলক্ষে বৈধ লাইসেন্সধারী চালকদের উদ্বুদ্ধ করতে ও কাগজপত্রবিহীন চালকদের সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার নগরীর চৌহাট্টায় বৈধ লাইসেন্সধারী চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। এসময় যেসব চালকের লাইসেন্স নেই তাদের পুলিশের পক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্সের ফরম পূরণ করে দেয়া হয়।
নগরীর চৌহাট্টা পয়েন্টে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আশিদুর রহমান, টিআই (প্রশাসন) হাবিবুর রহমান, টিআই মো. হানিফ মিয়া, ট্রাফিক সার্জেন্ট (পিআই) আবু বক্কর শাওন, সার্জেন্ট স্বপন তালুকদার প্রমুখ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, লাইসেন্স গ্রহণে ঘুষ দেবেনও না, নেবেনও না। প্রয়োজনে দুদিন ধৈর্য্য ধরবেন।