• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো সিলেট নগরীর শেখঘাট কুয়ার পাড়ের মৃত আজিদ আলীর ছেলে জাহেদ (৩৫), সোনাতলা ঝর্ণারপাড় এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে ঘয়েজ (১৮), দক্ষিণ সুরমা চান্দাই বনটিলা এলাকার রফিক মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২১) এবং তেলীরাই এলাকার সুভাস মল্লিকের ছেলে উজ্জল মল্লিক (১৮)।
বুধবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৯টায় এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকার ভার্থখোলা এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান করে। অভিযানে ভার্তখোলা কবর স্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ১৩০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।