সিলেট :
সিলেট নগরীর কিনব্রিজ এলাকা থেকে হেতিমগঞ্জ পর্যন্ত সুরমা নদীর বিভিন্ন স্থানে বৈধ মৎস্যজীবীদের মৎস্য আহরণে বাধা সৃষ্টি ও নানা প্রতিবন্ধকতা তৈরি করে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিলেন শত শত বৈধ কার্ডধারী মৎস্যজীবী।
অমৎজীবীদের উৎপাত বন্ধ ও নদী আগ্রাসন রোধে বৈধ কার্ডধারী মৎস্যজীবীরা ইতোমধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেছেন। অবস্থায় অবৈধ মৎস্যজীবীরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তারা বৈধ মৎস্যজীবীদেরকে প্রাণনাশের হুমকি প্রদানসহ তাদের দাখিলকৃত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন।এতে নিরাপত্তাহীনতায় ভোগছেন আন্দোলনকারীরা।
তারা জানান, আন্দোলন ও দাবির মুখে প্রশাসন বৈধ মৎস্যজীবীদের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করেছেন। যে কারণে অমৎস্যজীরা বৈধ মৎস্যজীবীদের নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন।
অবৈধ মৎস্যজীবীরা বৈধ মৎস্যজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করাসহ গুম ও খুনের হুমকি দিয়ে যাচ্ছে।