চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামের মৃত আব্দুল ছত্তারের পুত্র আব্দুল রউফ (৩৮) একাধিক মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই সজীব দেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পনারগাঁও এলাকা থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, আব্দুল রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানার মামলা নং- ০৪, তাং- ৩ ডিসেম্বর ১৮ইং, ধারা- ১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৭(খ), চুনারুঘাট থানার মামলা নং- ০৪, তাং- ৬ এপ্রিল ১৩ইং, জি.আর নং- ৮২, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮২/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড বাহুবল থানার মামলা নং-০৫, তাং- ২ নভেম্বর ২০১৫ সহ একাধিক মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ছিল।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
পরে আসামীকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।