নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটকরা হলেন- মো. জসিম আহমেদ ওরফে জাসিম (২৫) ও তার বাবা আনু মিয়া। তারা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের বাসিন্দা।
সোমবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সোমবার রাতে জানান, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ইয়াবা বিক্রিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ বাবা-ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটকরা হলেন- মো. জসিম আহমেদ ওরফে জাসিম (২৫) ও তার বাবা আনু মিয়া। তারা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের বাসিন্দা।
সোমবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সোমবার রাতে জানান, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ইয়াবা বিক্রিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।