• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের ফুটপাতে মেয়রের অভিযান চলছেই

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ফুটপাত মুক্ত করতে মেয়র আরিফুল হক চৌধুরীর অভিযান চলছেই।
শনিবার রাতের পর রবিবার বিকেলে আবারও সিসিক কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করেন মেয়র।
বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধোপাদিঘীর পূর্বপার থেকে শুরু করে বন্দরবাজার হয়ে জিন্দবাজার অগ্রগামী স্কুল পর্যন্ত অভিযান চলে।
এসময় ফুটপাতের দখলদাররা দ্রুত মালপত্র নিয়ে পালাতে শুরু করে। তবে অনেকেই বিভিন্ন আসবাবপত্র ফেলে যায়। সিসিক কর্মীরা সেগুলো দুটি ট্রাকে তুলে নগরভবনে নিয়ে যান।
গত শুক্রবার গভীর রাত থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত মুক্ত করার অভিযান শুরু হয়।
শনিবার দুপুর এবং রাতেও অভিযান চলে।
মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন এ অভিযান অব্যাহত থাকবে।