• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনবিএফ সিলেটের মহানুভবতার দেয়ালের উদ্বোধন করলেন মেয়র আরিফ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব ও কর্তব্য। তাদের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের স্বার্থকতা। সামর্থ অনুযায়ী অসহায় মানুষদের পাশে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
রবিবার বেলা ২টায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে মহানুভবতার দেয়ালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান শামীম আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ এর আন্তর্জাতিক সম্পাদক রোটারিয়ান আসাদুজ্জামান, সিলেট জেলা পরিষদের সদস্য মো. নুরুল ইসলাম ইছান, বিএমবিএফ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম, যুক্তরাজ্য কমিউনিটি নেতা নজির উদ্দিন আহমদ, বঞ্চিত শিশু-কিশোর অধিকার পরিষদের সভাপতি মো. বেলাল উদ্দিন, সরকারি অগ্রগামী স্কুলের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, শহর সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল হক, সিসিকের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ। বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট জেলার সভাপতি রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত বর্মণ, খালেদ মিয়া, জাহাঙ্গীর আলম, হাকিম ছাদউল্লাহ বাচ্চু, ইমতিয়ার হোসেন আরাফাত, ইউসুফ সেলু, মামুন চৌধুরী, মামুনুর রশিদ প্রমুখ।