• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাধবপুরে দুই বোনের ওপর এসিড নিক্ষেপ আসামীর বোন গ্রেফতার

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ঘুমন্ত অবস্থায় দুই বোন হাবিবা ও আয়েশার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় রবিবার ভোররাতে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে আছিয়া নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি ওই গ্রামের এলেম মিয়ার স্ত্রী এবং মামলার প্রধান আসামী হাবিবার সাবেক স্বামী মমিন মিয়ার বোন।
মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, গ্রেফতার আছিয়ার প্ররোচনায় হাবিবার তালাকপ্রাপ্ত স্বামী মমিন মিয়া হাবিবা ও আয়েশার ওপর প্রতিহিংসা পরায়ন হয়ে এসিড নিক্ষেপ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন মিয়া ঘটনার সঙ্গে জড়িত বলে আছিয়া বেগম পুলিশের কাছে স্বীকার করেছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে আছিয়াকে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উলে­খ্য গত বৃহষ্পতিবার গভীর রাতে বাঘাসুরা গ্রামে পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার শায়েক গ্রামের ছায়েব আলীর ছেলে মমিন মিয়া ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে হাবিবা ও আয়েশার ওপর এসিড ছুঁড়ে। এতে হাবিবার মুখমন্ডলের ৭০ শতাংশ পুড়ে গেছে এবং আয়েশার শরীরের বিভিন্ন অংশ জলসে গেছে।
হাবিবার ভাই সৈয়দ মিয়া জানান, হাবিবাকে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা এখনো গুরুতর।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, মামলার প্রধান আসামী মমিন মিয়া ও তার সহযোগিদের গ্রেফতার করতে পুলিশ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।