নিজস্ব প্রতিবেদক :
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ-২০১৯ উপলক্ষে শোভাযাত্রা করেছে সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশ।
রবিবার সকালে আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দর্শণদেউড়িতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে পুলিশের সেবা কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারি পুলিশ কমিশনার মাইনুল আবছার, পরিদর্শক মো. জুয়েল হোসেন, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জুবের খান, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আজিজুল হক চৌধুরী মতি, সাধারণ সম্পাদক আবদু সাত্তার, ৫নং ওয়ার্ডের সভাপতি আমিনুর রহমান পাপ্পু, ৬নং ওয়ার্ডের সভাপতি হায়দার মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদ, বন্ধন সমাজ কল্যান যুব সংস্থার সভাপতি মো. রিমাদ আহমদ রুবেল, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, সংগঠক এইচ এম মালিক ইমন, আনছার আলী মেম্বার, পুলিশের উপ পরিদর্শক মো. আবদুস সাত্তার, উপ পরিদর্শক আবদুল বাতেন, উপ পরিদর্শক আকবর হোসেন, উপ পরিদর্শক মো. আবদুল আজিজ, উপ পরিদর্শক মো. কায়ছার আহমদ, উপ পরিদর্শক মো. মজিবুর রহমান প্রমুখ।