• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
‘পুলিশকে সহায়তা করুন, পুলিশ সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারাদেশে পুলিশ সেবা সপ্তাহের প্রথম দিনে সারাদেশ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে এই পুলিশ সেবা সপ্তাহ চালু করা হয়। পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রবিবার (২৭ জানুয়ারি) পুলিশ সেবা সপ্তাহের প্রথম দিনেই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হবিগঞ্জ সদর থানা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে সেবা সপ্তাহের শুরু হয়।
র‌্যালিতে অংশ নেন- সিলেট র‌্যাঞ্জের ডিআইজি মো. কামরুল হাসান বিপিএম, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সহকারি পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সৈলেন চাকমা, এসএম রাজু আহমেদ, পারভেজ আহমেদ প্রমূখ।
এছাড়াও হবিগঞ্জের ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।