• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অগ্নিকান্ডে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে রাজা ম্যানশন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

অগ্নিকান্ডে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে নগরীর জিন্দাবাজার এলাকার স্টেশনারী ও বইয়ের মার্কেট রাজা ম্যানশন। ব্যবসায়ীদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায় মার্কেটটি।
জানা গেছে- বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজা ম্যানশনের ছাদে পড়ে থাকা ময়লা আবর্জনায় হঠাৎ আগুন লেগে যায়। মার্কেটের তৃতীয় তলার সামনের কর্ণারের দোকান এস এস ক্রিস্টাল এন্ড মেটালিকের উপর আগুনের সুত্রপাত হয়। এসময় মার্কেটে আসা এক ক্রেতা আগুন দেখতে পেয়ে ব্যবসায়ীদের জানান। পরে তাৎক্ষণিক মার্কেটের ব্যবসায়ীরা পাশের ভবন ফরিদ প্লাজার উপর থেকে পানি ও বালি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- আগুনের সুত্রপাত হওয়া স্থানের ঠিক নিচেই একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার রয়েছে। এছাড়া মার্কেটের তৃতীয় তলার দোকান গুলোর বৈদ্যুতিক মিটারও এই স্থানের কাছাকাছি ছিল।
তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা না গেলে বড় ক্ষয়ক্ষতির সম্মুখিন হত রাজা ম্যানশন।