• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে স্ত্রীকে হত্যা করে মুখে বিষ দিলো স্বামী, অত:পর…

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হানিফগ্রামে দুই সন্তানের মা রুমানা বেগম (৩০) কে গলাটিপে হত্যা করার অভিযোগে পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রুমানা বেগমকে তার স্বামী হানু মিয়া (৪৫) গলাটিপে হত্যা করে। পরে মৃত স্ত্রীর মুখে বিষ ঢেলে সে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ সরকারি হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের স্বামীর সন্দেহজনক আচরণে তাকে আটক করে। আটকের পর স্বামী হানু মিয়া পুলিশের কাছে স্ত্রীকে গলাটিপে হত্যার দায় স্বীকার করেছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
জকিগঞ্জ সরকারী হাসপাতালের কর্তব্যরত ডা. খালেদ আহমদ জানান, হানু মিয়া তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসার পর মুখে কীটনাশকের গন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পাষন্ড স্বামী রুমানাকে গলাটিপে হত্যার পর মুখে কীটনাশক ঢেলে দিয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, সন্দেহজনক আচরণে স্বামীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিয়ে বলে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।