• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার তেলি হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন দণ্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই দণ্ড প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৯ সনের ১৯ মে শাল্লা উপজেলার আটগাও কসবাহাটি গ্রামের তেলি হোসেনকে শিশুদের ফুটবল খেলায় ঝগড়ার জের ধরে হাওরের ধানখলায় হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে ছালিক মিয়া ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মামলার চূড়ান্ত চার্জশীট আদালতে দাখিল করে। আদালতে এ নিয়ে দীর্ঘ শোনানী শেষে বৃহষ্পতিবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক।
রায়ে আসামি ফারুক আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামি সুজ্জল মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খায়রুল কবীর রোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।