• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কর আদায়ের মাধ্যমে রাজস্ব খাতকে সমৃদ্ধ করতে হবে: কর কমিশনার

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

সিলেট :
সিলেট অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন বলেছেন, কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করে দেশের রাজস্ব খাতকে আরো বেশি করে সমৃদ্ধ করতে হবে। কর আদায়ে জনগণের সম্পৃক্ততার লক্ষ্যে কর আইনজীবীগণ অবদান রাখছেন।
তিনি বুধবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনযোগী হওয়ার আহবান জানান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বাব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেটের যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবিদ আলী চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ।
সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী খোকন ও নির্বাচন কমিশনার এডভোকেট ফজলুর রহমান শিপু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম পাঠান।
অনুষ্ঠানের শুরুতে সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দের মেধাবী সন্তানদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিলেট কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা, কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।