• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ কাল সন্ধ্যায়

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
জাতির উদ্দেশে আগামীকাল শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
টানা তিন মেয়াদে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই জাতির উদ্দেশে শেখ হাসিনার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভাষণে দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে তার ভাষণ রেকর্ড করা হয়েছে।
এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।