• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হল- উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার নরেন্দ্র কুমার তাতীর পুত্র স্বপন কুমার তাতী (৩৬) ও একই এলাকার পুটকা মুন্ডার পুত্র সঞ্জু মুন্ডা (২১)।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে আটকের সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত ওই এলাকায় ভারতীয় ফেন্সিডিলসহ মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।