• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-৯

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলার থেকে ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-৯।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্বে সুনামগঞ্জ সদর উপজেলা এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর-এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার বিকেলে এ অভিযানে উপজেলার ডলুরা গ্রামস্থ মো. আলমগীর মিয়া এর বশত বাড়ি থেকে ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
পলাতক আসামীর মো. আলমগীর মিয়া (২৮)। সে সুনামগঞ্জ সদর উপজেলার ডলুয়া গ্রামের মো. চিনু মিয়ার ছেলে।
অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।