• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে ‘টেঁটাযুদ্ধ’, আহত ২০

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেঁটাবিদ্ধ ৪ জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জিটকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ওই গ্রামের স্থানীয় প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সুরুত আলীর সাথে আবু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে- রমজান আলী (৬৫), নাছির মিয়া (৩৬), তোফাজ্জুল হক (২২) সুমন মিয়া (২৫), মায়া খাতুন (৩৫), আব্দুস সালাম (৬০), মো. সাজিদ মিয়া (৩০), আব্দুল আজিজ (৩২), আব্দুল হক (৬০), ছুরত আলীকে (৬০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে।