• ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নানান রূপে সাকিব খানের ক্যাপ্টেন খান

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৮

শাকিব আসছেন ক্যাপ্টেন খান হয়ে। ঈদে মুক্তির জন্য তোড়জোড়ও চলছে। এরই মধ্যে ছবিটির তিনটি পোস্টারে আলাদা লুক নিয়ে হাজির হয়েছেন কিং খান। সঙ্গে আছেন বুবলী।

পোস্টারে শাকিবকে বেশ মারমুখী চেহারায় দেখা গেছে। দুটিতে একাই, একটিতে খানের সঙ্গে দেখা গেছে বুবলীকে।
জানা যায়, ছবিতে শাকিব খানকে শহরের ভাই হিসেবে দেখা যাবে। এর কাজ ইতোমধ্যে শেষও হয়েছে।
‘ক্যাপ্টেন খান’ ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছিল এর কাজ। বিভিন্ন সময়ে বিরতি দিয়ে এতে অংশ নিয়েছিলেন ছবির মূল দুই চরিত্র শাকিব খান ও বুবলী। সম্প্রতি ছবির গানের জন্য থাইল্যান্ডে শুটিং করেন তারা।
‘ক্যাপ্টেন খান’ ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করলেন মিশা সওদাগর ও শাকিব খান। এতে অপর ভিলেন হিসেবে আছেন ভারতীয় আশীষ বিদ্যার্থী।
সিনেমাটির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, শবনম বুবলী ও কলকাতার পায়েল মুখার্জি। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।