• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে সরকার : তথ্যমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আবাসন সংকট নিরসনে সরকার সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে আলোচনার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আবাসন সংকট নিরসনে সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়ার কথা ভাবছে সরকার।’
এ সময় গণমাধ্যমকর্মীদের নবম ওয়েজবোর্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদকর্মীদের জন্য সরকারের দেওয়া ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিকদের সঙ্গে আলোচনায় বসবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেলিভিশনের সাংবাদিকদের জন্য একটা বেতন কাঠামো থাকা প্রয়োজন। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’