• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানীনগরে অবৈধ বিদ্যুৎ সংযোগ অপসারণ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগরের নতুন বাজারের একটি দোকান থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ অপসারণ করা হয়েছে। সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির কাশিকাপন জোনাল অফিসের লোকজন সেখানে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেন।
জানা গেছে, উপজেলার দয়ামীর ইউনিয়নের খাতুপুর বড়বাড়ির সৈয়দুল ইসলাম সৈয়দের ছেলে মুহিবুর রহমান নতুন বাজারস্থ একটি দোকানে পল্লী বিদ্যুৎ সমিতিকে না জানিয়ে বেশ কিছুদিন আগে বৈদ্যুতিক মিটার বসিয়ে বিদ্যুৎ সংযোগ নেন। অবৈধভাবে নেয়া বিদ্যুৎ সংযোগ থেকে তিনি অটো রিকসার ব্যাটারী চার্জের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে অফিসের লোকজন সেখানে গিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করেছেন। অবৈধ সংযোগ ব্যবহারকারীকে ব্যবহৃত বিদ্যুৎ বিল প্রদানের জন্য চিঠি দেয়া হবে। এতে তিনি স্বেচ্ছায় বিল পরিশোধ না করলে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।