জুড়ী প্রতিনিধি :
এনসিসি ব্যাংক, জুড়ী শাখার উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় ব্যাংক কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপজেলা চেয়ারম্যান গোলশান আরা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এম এ মুজিব মাহবুব, ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল হক, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাবেক সাধারণ সম্পাদক এম এম শাসছুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক এবিএম নুরুল হক, বর্তমান সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, জালালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।