• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জ বাজারে আবারো চুরি, ৫০হাজার টাকার মালামাল লুট

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জে আবারো দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
রবিবার দিবাগত মধ্যরাতে সংঘবদ্ধ চোর দল ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারের কিরন মিয়ার মুদি দোকান ও তাহির আলীর পান-সুপারির আড়তে ঢুকে দুই দোকানের প্রায় ৫০হাজার টাকার মালামাল নিয়ে যায়।
ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক আব্দুল বারী জানান, রবিবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারের কিরন মিয়ার মুদি দোকান ও তাহির আলীর পানসুপারির আড়তে ঢুকে দুই দোকানের প্রায় ৫০হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সময় লিটন আহমেদের দোকানে ঢুকার চেষ্টা করলেও ঢুকতে পারেনি।
সরেজমিনে দেখা যায়, চোরেরা দোকানের দেয়াল ভেঙ্গে দোকানে ঢুকে মালামাল নিয়ে যায়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মো. বদরুজ্জামান জানান, চুরি যাওয়া দোকানগুলো পরিদর্শন করে বাজারের ২ জন নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।