• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাহুবলে ৩ জুয়ারিকে কারাদণ্ড

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

সিলেট :
বাহুবলে তিন জুয়ারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
দন্ডিতরা হলো- হবিগঞ্জ সদর থানার ওমেদনগর গ্রামের সিতু রায়ের ছেলে লিটন রায় (২৬) ও সুলতান মাহমুদপুর গ্রামের আলী হোসেন এর ছেলে আলকাছ মিয়া (২৯) কে ১৫ দিন এবং বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আইন উল্লার ছেলে আবুল হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা অফিসার ইনচার্জ মো. মাসুক আলী ও এসআই সজিব এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার স্নানঘাট গ্রামে জুয়াঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।