• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

চাপে আছেন বলেই সরকারবিরোধী কথা বেশি বলছেন ফখরুল

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের চাপে আছেন বলেই সরকারবিরোধী কথা বেশি বলছেন। আজ রোববার সকালে সেতু ভবনে মন্ত্রণালয়ের সমন্বয়সভায় অংশ নিয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে হবে। এ জন্য আমাদের স্বচ্ছতা, নীতি ও পরিচ্ছন্ন থাকতে হবে। ’
এ সময় দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তা মনে রাখার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।