• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘নিজ থেকেই’ বিদায় নিয়েছেন মুহিত

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
‘আমি নিজে থেকেই বিদায় নিয়েছি’ বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদায়ী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুহিত আরও বলেন, ‘এখন তো আমার অবসর নেয়ার দরকারই। অবসর না নিয়ে ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়ার থেকে অবসর নেওয়া অনেক ভালো। এদিক থেকে আমি খুব সৌভাগ্য যে আমাকে কেউ বিদায় করেনি আমি নিজে থেকেই বিদায় নিয়েছি।’
তিনি বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি আমার বয়স ৮৫ বছর পূর্ণ হবে। এ বয়সে আল্লাহ আমাকে এমন রেখেছেন যে আমি একটি জটিল দেশে অর্থ মন্ত্রণালয়ের মতো জটিল দায়িত্ব পালন করেছি।’
প্রসঙ্গত, মুহিত এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি। তাঁর স্থলে ছোট ভাই এ কে আব্দুল মোমেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। মোমেন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।