• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ‘খোয়াই নদী’ থেকে বালি উত্তোলন, হুমকীতে তিনটি ব্রীজ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বার বার পদক্ষেপ নিয়েও খোয়াই নদী থেকে বালি উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। দিন-দুপুরে প্রকাশ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চলছে বালি উত্তোলনের মহোৎসব। এমনকি ব্রিজের গোড়া থেকে বালি উত্তোলনের ফলে হুমকিতে রয়েছে ঢাকা-সিলেট রোডের একটি রেলব্রীজসহ ৩টি ব্রীজ।
জানা যায়, বেশ কয়েক বছর ধরেই জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে একটি চক্র। চক্রটি প্রভাবশালী হওয়ায় এলাকার কোন মানুষ এর প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নিয়ম নীতির তুয়াক্কা না করেই বালি উত্তোলন করে আসছে বালিখেকুরা। অনেক সময় প্রশাসন অভিযান চালিয়ে জেলা জরিমানা করলে পূণরায় শুরু করে তারা বালি উত্তোলন।
এদিকে, ব্রীজের গোড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের ফলে ঢাকা-সিলেট লাইনের একটি রেলব্রীজসহ তিনটি ব্রীজটি হুমকীর মুখে পড়েছে। ব্রীজের গোড়া থেকে মাটি-বালি সরে গিয়ে দূর্ভল হয়ে পড়েছে ব্রীজ তিনটি। যে কোন সময় ব্রীজ তিনটিতে ধ্বস দেখা দিতে পারে আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, বছর দেড়েক আগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্রকৌশল বিভাগের লোকজনের উপস্থিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্রীজের গোড়া থেকে বালি উত্তোলনের অভিযোগে ময়না মিয়া নামে এক বালি উত্তোলনকারীকে অর্থদন্ড করা হয়। একই সাথে তার ড্রেজার মেশিন জব্দ করেন। এরপর কিছুদিন বালু উত্তোলন বন্ধ ছিল। কয়েকদিন পর আবার ময়না মিয়া ও তার ছেলের নেতৃত্বে স্থানীয় জিআরপির এক দারাগাকে ম্যানেজ করে রেলের ব্রীজ সংলগ্ন স্থান থেকে বালি উত্তোলন শুরু করে। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের একটি বেইলি ব্রীজ ও পুড়ান বাজার এলাকার একটি বেইলি ব্রীজ।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন এলাকাবাসী জানান, নিয়মিত ব্রীজর গোড়া থেকে বালি উত্তোলন করা হচ্ছে। প্রসনের লোকজনের বাধাই তারা (বালি উত্তালনকারীরা) শুনে না। আমরা কোন প্রতিবাদ করলে আমাদের মারপিঠ করে।
তাঁরা বলেন- প্রশাসনের লোকজনকের বালি ব্যাবসায়িরা অনেক সময় লাঞ্চিত করে। কিন্তু ইজ্জতের ভয়ে তারা তা প্রকাশ করে না।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফেরদৌস ইসলাম বলেন- ‘এটি একটি নবগঠিত উপজেলা। এখনও এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। প্রশাসনিক কাজ করতে গিয়ে বাহিরে নজর রাখা এই মূহুর্তে সম্ভব হচ্ছে না।
তিনি বলেন- তারপরও যখন শুনেছি, আমি খোঁজ নিয়ে দেখব।