• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাদিমনগর থেকে অজগর সাপ উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর খাদিমনগর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে টিলাগড়স্থ ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে।
আজ সকাল সাড়ে দশটার দিকে ১২ ফুট লম্বা আর ১৫ কেজি ওজনের এই অজগর সাপটি খাদিমনগরস্থ বরজান চা বাগান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে দুপুর ১২টার দিকে সাপটি টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করেন খাদিমনগর জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদিমনগর জাতীয় উদ্যানের হিসাবরক্ষক আব্দুল কাদির, পিএম আঙ্গুর মিয়াসহ অন্যান্যরা।
এদিকে, বিশালাকৃতির এই অজগর সাপটি ইকোপার্কে অবমুক্ত করার পর সাপটিকে দেখতে দর্শনার্থীরা ভীড় জমিয়েছেন বলে জানা গেছে।