• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এনা বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ৩ আহত

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট সড়কে সখিনা সিএনজি পাম্প সংলগ্নে এনা পরিবহন বাস ও বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
শ্রীমঙ্গলস্থ হাইওয়ে পুলিশ এ সড়ক দূর্ঘটনা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সোমবার আনুমানিক সকাল সাড়ে ১০ টায় সি এনজি গ্যাস পাম্প সংলগ্ন ঢাকা-সিলেট সড়কে সিলেটগামী এনা বাস ও ঢাকাগামী বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন- রাজশাহীর আনিসুর রহমান, নাটোরের হানিফ বেপারি, শ্রীমঙ্গলের করিম মিয়া।
আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।