হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার পইল রোডে একরাতে এতিমখানার দানবাক্সসহ ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনাগুলো ঘটে। এতে ওই ব্যবসায়িদের অন্তত ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জুয়াড়িরাই এ ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয় ব্যবসায়িদের দাবি।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকাতে প্রতিদিনই জুয়াড়িদের আস্তানা বসে। তাদের উৎপাতে ওই এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। কিন্তু বিভিন্ন প্রভাবশালীদের ছত্র-ছায়ায় থাকায় জুয়াড়িদের বিরুদ্ধে কেউ মুখ খোলতে সাহস পায় না। সম্প্রতি জুয়াড়িদের কারণে ওই এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পায়। ফলে স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়। কিন্তু সোমবার রাতে পুলিশী টহল থাকার পরও মাদ্রাসার দানবাক্সসহ ১০টি দোকানে চুরির ঘটনা ঘটে।
আ’লা হযরত ইমাম আহমেদ রেযা (রাঃ) সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এদিমখানার প্রধান শিক্ষক মাওলানা নাসির উদ্দিন জানান- সোমবার রাত ১০টার দিকে মাদ্রাসার সবকিছু ঠিক আছে দেখে আমি বাসায় চলে যাই। সকালে ঘুম থেকে উঠে মাদ্রাসার ছাত্ররা দান বাক্সটি ভাঙা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
ভূক্তভোগি ব্যবসায়িরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোরবেলা পইল থেকে একজন গুরুত্বর অসুস্থ রুগী নিয়ে একটি টমটম (অটোরিক্সা) হাসপাতালে যাচ্ছিল। এ সময় দোকনের দরজা ভাঙা দেখে টমটম (অটোরিক্সা) চালক চিৎকার-চেছামেছি করলে গ্রাম থেকে ব্যবসায়িরা এসে জড়ো হন। পরে দেখতে পান ওই এলাকার আক্তার হোসেন এন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডারের দোকান, সেলিম এন্টারপ্রাইজ, মা স্টোর, কাজল এন্টারপ্রাইজ, জয়নাল আবেদীন চাঁন মিয়া এনাটরপ্রাইজ, ফয়সল ইসলাম এন্টার প্রাইজ, নাগ ফার্মেসী, আলাউদ্দিন স্টোর ও আক্কাস এন্টারপ্রাইজের দোকানের দরজা ভাঙা। চুরেররা ওই দোকান থেকে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মামলামাল লুট করে নিয়ে যায়। লুটকৃত মালামালের আনুমানি মূল্য ২/৩ লাখ বলে জানিয়েছেন ব্যবসায়িরা।
এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জা/-নান, স্থানীয়রা আমাকে চুরির বিষয়টি অবগত করলে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্ত অনুযায়ি ব্যবস্থা নেবে।