• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট বাণিজ্যমেলা থেকে প্রাপ্ত অনুদানের অর্থ রোগীদের কাছে হস্তান্তর

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

সিলেট :
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কনফারেন্স হলে ১৪তম সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৮ এর মাঠে অনুদান বাবদ প্রাপ্ত অর্থ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদপিন্ড ছিদ্র রোগে আক্রান্ত ১১ বছরের দরিদ্র শিশু হাফিজ মো. আব্দুল আহাদ ও কিডনি রোগে আক্রান্ত সাজ্জাদ আলী ও তাদের পরিবারবর্গের হাতে তুলে দেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় চেম্বার সভাপতি বাণিজ্যমেলার মাঠে দানবাক্সে সহায়তা প্রদানের জন্য দর্শনার্থী, ইভেন্ট ম্যানেজার ও মেলায় অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাণিজ্যমেলা-২০১৮ এর ইভেন্ট ম্যানেজার মণিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দলদলি চা বাগানের মসজিদ ও মন্দিরে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. হিজকিল গুলজার, জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), পরিচালক ও বাণিজ্যমেলা সাব-কমিটির আহবায়ক মুশফিক জায়গীরদার, পরিচালক এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, পরিচালক ও বাণিজ্যমেলা সাব-কমিটির যুগ্ম আহবায়ক মো. আব্দুর রহমান (জামিল), পরিচালক হুমায়ুন আহমেদ, মো. আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী, সদস্য এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন ও মো. সাদেক এবং আপীল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সদস্য এম. এ. হান্নান সেলিম ও এ. এ. এম. মিরাজ, সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, ১৪তম সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৮ এর ইভেন্ট ম্যানেজার আব্দুল গফফার, মনিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।