• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধর্ষণের ৬ দিনপর অভিযুক্ত আসামী গ্রেফতার

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের ৬দিন পর অভিযুক্ত আসামীকে আটক করছে পুলিশ। রবিবার ভোরে ধর্ষন মামলার একমাত্র অভিযুক্ত মুরগী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত শিশুটির মা বাদি হয়ে ধর্ষণের অভিযোগে কমলগঞ্জ থানায় মামলা করেন মামলা নং ০৪, তাং ০২/০১/২০১৯ইং)।
জানা যায়, ভানুবিল গ্রামের মোরগী ব্যবসায়ী রুশন মিয়া ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে (১১) ডেকে নিয়ে পাশ্ববর্তী কামারছড়া রাবার বাগানের ভেতরে ধর্ষণ করে। এ ঘটনায় পালিয়ে যাওয়া ধর্ষক ৬দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক রুশন মিয়া এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানা ও আদালতে বেশ কয়েকটি মামলা আছে। অবশেষে পুলিশ গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর মূল আসামীকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। তবে ডাক্তারি রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে গ্রেফতারের পর তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।