• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জুড়ীতে সাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে দুই বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুইজন আহত হবার পর রনজিত বোনার্জী নামে একজন নিহত হয়েছেন।
ঘটনাটি শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী এলবিনটিলায় ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য রাখাল চাষী জানান, ঘটনার সময় ফুলতলা চা বাগান এলবিনটিলা ডিভিশনের বাসিন্দা বিষ্ণু বোনার্জীর পুত্র রনজিত বোনার্জী (৩৩) ফুলতলা বাজার থেকে বাই সাইকেল চালিয়ে বাড়ী যাচ্ছিল।
অপরদিকে একই এলাকার রাজেন্দ্র গোস্বামীর পুত্র কৃষ্ণ গোম্বামী (২০) বাইসাইকেল চালিয়ে ফুলতলার দিকে আসছিল। ঘটনাস্থলে ঢালু রাস্তায় অন্ধকারের মধ্যে দুই সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে পাকা রাস্তায় পড়ে দু’জনই রক্তাক্ত আহত হন। সাথে সাথে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রনজিতের মৃত্যু ঘটে এবং কৃষ্ণ এখনও সেখানে চিকিৎসাধীন আছে।
এ সংবাদ লেখা পর্যন্ত রনজিত ও কৃষ্ণের অভিভাবকদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।