ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় উত্তর কুশিয়ারা সহযোগিতা গ্রুপ (ইউকেএসজি) এর মেধাবীমুখ বৃত্তি পরিক্ষা ২০১৮ এর ফল প্রকাশ হয়েছে।
ফলাফলে জানা যায়, ট্যালেন্টপুল ১০টি সহ মোট ১৮ টি বৃত্তি অর্জন করেছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইউকেএসজি’ র ফাউন্ডার মেম্বার আবদুস সালাম জানান, উপজেলার শফিক রাবেয়া একাডেমী ট্যালেন্টপুল বৃত্তি ২ টি, চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্টপুল ৩ টি ও সাধারণ বৃত্তি একটি সহ মোট চারটি, হাজী করম উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্টপুল ২ টি এবং সাধারণ বৃত্তি ২ টি সহ মোট বৃত্তি ৪ টি, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ টি ট্যালেন্টপুল এবং একটি সাধারণ বৃত্তিসহ মোট ৩ টি বৃত্তি, এবং মানিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে।
তাছাড়া কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ টি এবং হাজী আলম রাজা ও গঙ্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় যথাক্রমে ১ টি করে সাধারণ বৃত্তি অর্জন করে।
সর্বোচ্চ নম্বর পেয়ে শফিক রাবেয়া একাডেমীর সাদমানুল আমীন এবং হাজী করম উল্লাহ স্কুলের ফারহা জান্নাত সনি ট্যালেন্টপুল বৃত্তিসহ ২০১৮ সালের উত্তর কুশিয়ারা সহযোগিতা গ্রুপ (ইউকেএসজি)’র মেধাবীমুখ হিসেবে নির্বাচিত হোন।
এদিকে ৩ টি ট্যালেন্টপুল এবং ১টি সাধারণ বৃত্তি অর্জন করে চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ইউকেএসজি’র সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়।
জানুয়ারি মাসের শেষের দিকে আনুষ্টানিক আয়োজনের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৭ই ডিসেম্বর ২০ টি শিক্ষা প্রতিষ্টানের ১০০ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে ইউকেএসজি মেধাবীমুখ বৃত্তি পরিক্ষা’১৮ অনুষ্ঠিত হয় হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।