• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী হত্যাকান্ড মামলার রায় সোমবার

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে আলোচিত কলেজ ছাত্রী তন্নী রায় হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার রায়ের দিন সোমবার ধার্য করেছেন বিজ্ঞ আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেট এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।
গত ১-২ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক ৭ জানুয়ারি রায়ের দিন ধার্য করেন। এর আগে ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন আদালত।
নিহত কলেজ ছাত্রী তন্নী রায়ের পিতা ও মামলার বাদী বিমল রায় গণমাধ্যমকে জানান, আমার মেয়ের হত্যা মামলায় তন্নীর হত্যাকারী রানুর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ১৭-সেপ্টেম্বর বেলা দেড় টার দিকে তন্নী রায় নবীগঞ্জ শহরতলীর বাংলা টাউনে ইউ.কে আই,সিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বেড় হয়ে আর বাসায় ফিরে আসেনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন তন্নী রায় এর বাবা। সাধারণ ডায়েরী করার ৩ দিনের মাথায় কলেজ ছাত্রী তন্নী রায়ের বস্তাবন্দি লাশ নদী থেকে উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। তন্নীর লাশ উদ্ধার এবং মামলা দায়েরের পর থেকেই পুলিশ ঘটনাস্থল এবং তন্নী তথাকথিত প্রেমিক রানু রায়ের বাড়িসহ আশপাশের সম্ভাব্য ঘরবাড়িতে তল্লাশী চালায়। নবীগঞ্জ থানা পুলিশের কাছে মামলার অগ্রগতি না আসলে মামলাটি হবিগঞ্জ ডিবি পুলিশের কাছে প্রেরণ করা হয়। তন্নী রায় হত্যাকান্ডের ২০ দিনের মাথায় (৭অক্টোবর) ডিবি পুলিশের ওসি মো. আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল সাদা পোশাকে ডিবি পুলিশ বিকাল বেলা বি-বাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে (৮অক্টোবর) শনিবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে ঘাতক রানু ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে, এবং তন্নী হত্যাকান্ডের কথা স্বীকার করে।