• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১২৮ রানের টার্গেট দিল সিলেট

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে রানের টার্গেট দিলো সিলেট সিক্সার্স। এর আগে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে।
এরপর আফিফ হোসেন (১৯), নিকোলাস পুরান (৪১) ও অলকা কাপালির (১৯) রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স।
এদিন কুমিল্লার পক্ষে টস করতে নেমেছেন আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। আগেরদিনই কুমিল্লা ভিক্টোরিয়ান্স সুত্রে জানা গিয়েছিলো এবার আর তামিম ইকবাল নন, দলকে নেতৃত্ব দেবেন স্মিথই।
গতকালই জানা গিয়েছিলো, এবার তামিম ইকবাল নন, কুমিল্লাকে নেতৃত্ব দেবেন স্মিথ। এদিকে, সিলেট সিক্সার্স’র নেতৃত্বে রয়েছেন আরেক অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনিও বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নির্বাসিত।