বি৭১নি ডেস্ক :
ঢাকাইয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের দুই কূল গেল কি-না? এমন প্রশ্ন তুলেছে ভারতের দৈনিক আনন্দবাজার। প্রকাশিত সেই সংবাদে বলা হয়, শাকিব খান প্রযোজনা সংস্থা এসকে মুভিজের হাত ধরেই ভারতের চলচ্চিত্রে পা রাখেন। কিন্তু হঠাৎ তাদের প্রতিদ্বন্দ্বী প্রোডাকশন হাউস এসভিএফ শাকিব খানের সঙ্গে ‘নকাব’ ছবির চুক্তি সই করে।
এ ছবির জন্য শাকিব পারিশ্রমিক নেন প্রায় এক কোটি টাকা। যদিও সে ছবি নিয়ে অভিনেতা ও প্রযোজনা সংস্থার মধ্যে বিস্তর ঝামেলা হয় এবং ছবিও ফ্লপ করে। এরপর শাকিব আবার তার পুরনো ঠিকানা এসকে-তেই ফিরতে চেয়েছিলেন। তবে সেখানেও তাকে এক কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে বলে দাবি করেন। সংস্থা পত্রপাঠ সে দাবি নাকচ করে। ফলে যা দাঁড়িয়েছে, তাতে শাকিবের এ দেশে বোধহয় দু’কুলই গেল!
উল্লেখ্য, যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ দিয়ে কলকাতায় যাত্রা শুরু করেন শাকিব খান। এসকে মুভিজের ব্যানারে এরপর তিনি অভিনয় করেন ‘নবাব’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’।