• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাসপাতালে নির্মাতা সালাউদ্দিন জাকী

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
হাসপাতালে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী। বৃহস্পতিবার হঠাৎ গুরুতর অসুস্থ হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ)চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন।
খোকন বলেন, ‘পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী অনেকদিন ধরেই অসুস্থ। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’
জানা গেছে, নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী হৃদরোগ, নিম্ন রক্তচাপ, কিডনিজনিত সমস্যায় ভুগছেন।
সৈয়দ সালাউদ্দিন জাকী একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক। তার নির্মিত প্রথম ছবি ‘ঘুড্ডি’, যা মুক্তি পায় ১৯৮০ সালে। এ ছবির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।